আজ বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন চিকেন আলুর কাবাব
দি নিউজ লায়ন;
উপকরণঃ
৫০০ গ্রাম চিকেন কিমা
এক কাপ সেদ্ধ আলু
আধ চা চামচ রসুন বাটা
আধ চা চামচ আদা বাটা
এক চা চামচ গরম মসলার গুঁড়ো
দুই চা চামচ ধনে গুঁড়ো
দুই চা চামচ সয়া সস
তিন টেবিল চামচ টমেটো সস
এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো
দুই চা চামচ পেঁয়াজকুচি
দুই চা চামচ কাঁচা লঙ্কা কুচি
স্বাদমতো লবন
এক চা চামচ কর্নফ্লাওয়ার
এক পিস পাউরুটি
পরিমাণমতো তেল
একটি ডিম
এক কাপ ব্রেডক্রাম
প্রণালিঃ
প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন। তাতে সেদ্ধ আলু, রসুন বাটা, আদা বাটা, গরম মসলার গুঁড়ো, ধনে গুঁড়ো, সয়া সস, টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, লবণ, কর্নফ্লাওয়ার ও পাউরুটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এবার মসলায় মাখানো চিকেন কাবাব আকারে বানিয়ে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে জড়িয়ে গরম তেলে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন আলুর কাবাব।

Post a Comment